ইরাক থেকে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন আরও ৫১ জন বাংলাদেশি।

মঙ্গলবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁরা বাগদাদ থেকে ঢাকায় ফেরেন। সরকারের কোনো সহযোগিতা নয়, নিজেদের উদ্যোগে তাঁরা দেশে ফিরেছেন।

ফেরত আসা এই বাংলাদেশিরা বাগদাদে দক্ষিণ কোরিয়ার হানোয়া কোম্পানিতে চাকরি করতেন। সেখানে বিসমিয়া নিউ সিটি প্রকল্পের নির্মাণকাজের সঙ্গে তাঁরা যুক্ত ছিলেন। সেখানে যুদ্ধাবস্থা তৈরি হলে তাঁরা ফিরে আসেন।

জানতে চাইলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলেছে, এই বাংলাদেশিরা নিজেদের উদ্যোগে ফেরত আসায় তাঁদের সম্পর্কে বিস্তারিত জানা নেই।

উল্লেখ্য, ১ জুলাই একই কোম্পানির ২৭ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন।

ঢাকা, ০৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস