শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান ও চাকুরী নিয়মিত করণের দাবীতে মানববন্ধন-সমাবেশ করেছেন আল-আমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কয়েক হাজার শ্রমিক।

বুধবার বেলা ১১টার দিকে জেলা শহর মাইজদির টাউন হল মোড়ে আন্দোলন করে শ্রমিকরা।

আল-আমিন গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর শ্রমিক-কর্মচারি সংগ্রাম পরিষদের আহবায়ক আনম জাহের উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সরকারী কর্মচারী ঐক্য পরিষদ(স্কপ) কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাজেকুজ্জামান রতন, নোয়াখালী জেলা মানবাধিকার সংগঠক-উন্নয়ন কর্মী আবদুল আউয়াল, শ্রমিক নেতা ঝন্টু মিয়া, কমিউনিস্ট পার্টি নেতা জাফর উল্যা, বাসদ নেতা দলিলুর রহমান দুলাল,খায়রুল ইমতিয়াজ দাউদ প্রমূখ।

সমাবেশে বক্তৃতা কালে তারা জানায়, ২০১৩ সালের জানুয়ারি মাস থেকে তাদের বেতন বকেয়া পড়তে থাকে। যথোপযুক্ত কারন ছাড়াই শ্রম আইন না মেনে কারখানা লে-অফ করেনি। বার বার আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ শ্রমিকের বকেয়া দেয়নি।

এমনকি নিয়মিতভাবে শ্রমিকদের কাজও দিতেছে না। প্রতিষ্ঠানের উন্নতির স্বার্থে অনেক সময়ে তারা ২৪ থেকে ৩৬ ঘন্টা টানা কাজ করেছে। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের আশ্বাসের ফলে শ্রমিক-কর্মচারিরা আশা করেছিল স্বল্প সময়ের মধ্যে তাদের বকেয়াসহ সমস্ত পাওনা পাবে। কিন্ত আজো বকেয়া বেতন-ভাতা পায়নি।

শ্রমিকরা আরো জানান, ২০১৪ সালের ১৬ ফেব্রয়ারী জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় তারিখে কারখানা উন্মুক্ত করে শ্রমিক-কর্মচারির সাক্ষাতকার গ্রহন করা হবে। তৎপর কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ শুরু করবেন। ১লা মার্চ তারিখ পরিবর্তন করে ৬ মার্চ নির্ধারন করে তাও কার্যকর করেনি।

আল-আমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়র মির্জা বিগত ডিসেম্বর মাসে প্রতিশ্রতি দিয়েছিলেন, পরবর্তী ৬ মাসের মধ্যেই শ্রমিক-কর্মচারিদের সকল পাওনা পরিশোধ করা হবে। কিন্তু ইতোমধ্যে ৭ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত শ্রমিক-কর্মচারিদের পাওনা পরিশোধে করা হয়নি।

শ্রমিক নেতার বলেন, দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে শ্রমিক-কর্মচারীরা অপরিসীম দুঃখ-কষ্টে জীবন যাপন করছে। ধারদেনা করে সংসার চালাতে গিয়ে সামাজিকভাবেও অপমানিত হতে হচ্ছে। ছেলে-মেয়েদের পড়া-লেখা বন্ধ হয়ে যাচ্ছে।

জনসংযোগ কর্মকর্তা মো. ইউনুস (বাদল) জানান, শ্রমিক-কর্মচারিদের বকেয়া বেতন-ভাতার বিষয়ে শ্রমিকদের পক্ষ থেকে কেউ যোগাযোগ করে নাই। তাছাড়া অর্থ অভাবেইত কারখানা বন্ধ আছে, তাহলে শ্রমিকের বকেয়া পরিশোধ হবে কিভাবে?

এআই