যশোর সদরের পাচবাড়িয়ায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম আদর (১০) বলে জানা যায়।
শনিবার বিকাল ৩টার দিকে এ দুঘর্টনা ঘটে। আদর যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের দায়িত্বে থাকা কোতোয়ালি থানার কনস্টেবল রুহুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া প্রাইমারি স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই শিশু আদর মারা যায়। তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসএইচ





