কক্সবাজারের টেকনাফে গুড়ো হলুদ ভর্তি পলিথিন থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর হোয়াইক্যং অভিমুখী সিএনজি গাড়ীতে অভিযান চালিয়ে এসব উদ্ধার ককরা হয়।
আটক খালেক হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া গ্রামের মৃত বেছা আলীর ছেলে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, আটক আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপার্দ করা হয়েছে।
এমকে





