চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে একটি দোকান থেকে জামায়াতে ইসলামীর ২২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) রাতে রেয়াজউদ্দিন বাজারের পাখি গলিতে একতা সু-স্টোর নামে একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, “রাতে দোকান বন্ধ করে জামায়াতকর্মীরা নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে বসেছিল।”
গ্রেফতারকৃতদের মধ্যে দোকান মালিকও রয়েছেন জানিয়ে ওসি জসীম বলেন, সবার পদবি যাচাইয়ের পাশাপাশি আগের কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এমবি





