রাজধানীর মোহম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় সোহেল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা সোহেলেকে কুপিয়ে ফেলে যায়। পরে গুরুত্ব আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
সেখানে রাত ১১টার দিকে সোহেলের মৃত্যু হয় বলে জানান ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ সেন্টু দাস। তিনি বলেন, লাশটি বর্তমানে ঢামেকের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
নিহত সোহেলের বন্ধু সুমন জানান, সোহেল মোহম্মদপুর ঢাকা উদ্যানের ফোর ব্রাদার গার্মেন্টস এলাকায় থাকতো। রাতে ওই এলাকায় তার বাসার সামনে মনির, বদরুলসহ ৬/৭ যুবক সোহেলকে কুপিয়ে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় ঢামেকে নিয়ে এলে সোয়া ১১টার দিকে তিনি মারা যান। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারছি না। সোহেল একটি মাল্টিপারপাস ব্যববসা পরিচালনা করতো বলেও জানান সুমন।
এআর





