বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ট্যুরিজম রিসোর্ট ইন্ডাষ্ট্রিজ অব বাংলাদেশ’ (ট্রিয়াব) পর্যটন শিল্পের উন্নয়নে রিসোর্ট-এর ভূমিকা’শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে।
মহাখালীস্থ হোটেল অবকাশে পর্যটন করপোরেশনের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এক সেমিনার অনুষ্ঠিত হবে। ট্রিয়াবের সভাপতি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সচিব খুরশিদ আলম চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাপতি আখতারুজ্জামান খান কবীর। সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন পর্যটন লেখক এবং গবেষক জিয়াউল হক হাওলাদার।
উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
ঢাকা,একে,৩ সেপ্টম্বর টাইমনিউজবিডি.কম, জেডআই





