লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর পিয়ারাপুল এলাকায় ওয়াবদার খাল থেকে এক মহিলার(৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মহিলার পরিচয় পাওয়া যায় নি।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, খালে লাশটি ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





