অটোরিকশাচালককে হত্যার দায়ে কালিয়াকৈর উপজেলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন গাজীপুরের একটি আদালত। এ সময় তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বেলা ১১টায় গাজীপুরের জেলা জজ এ কে এম এনামুল হক আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন ও মেহেদী হাসান বাবু।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর দুপুরে খাওয়া দাওয়া শেষে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন ওই এলাকার খারাবাইদের ইদ্রিস আলীর জমির পূর্বকোনে হায়দার আলীর মৃতদেহ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। 

অপহরণের ঘটনার পর নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। ওই মামলায় বিচারকাজ শেষে আজ তিনজনের ফাঁসির দণ্ডাদেশ দেন আদালত।

এমই