দিনাজপুর সদর উপজেলার রামসাগর মোড় থেকে পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ মাজেদুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার বিকেল পৌনে ৪টার দিকে তাকে আটক করা হয়।

মাজেদুর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি।

দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর মাহমুদ জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এমকে