চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে খাবার দোকান, ফার্মসি ও অবৈধ যানবহনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ হাজার ৭ শ’ টাকা জরিমানা আদায় করেছে।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বিশ্বাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থেকে ভোলাহাট থানার উপপরিদর্শক (এসআই) সুদিপ্ত রেজাসহ উপজেলার মেডিকেল মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এতে মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মানসম্মত খাবার পরিবেশন না করার দায়ে ৫ শ’ টাকা, জিনা ফার্মেসিতে মেয়াদ পার করা ওষুধ পাওয়ায় ২ হাজার টাকা ও যথাযথ কাগজপত্র না পাওয়ায় ২ জন মোটরসাইকেল চালককে ২ শ’ করে টাকা ও ৪টি অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত যানকে ২ শ’ টাকা করে জরিমানা আদায় ও সতর্ক করেন।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





