ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে মাইক্রোবাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম শামসুল হক (৮০)। তিনি শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামের বাসিন্দা।

রোববার বিকেলে শ্রীপুর উপজেলার রঙ্গীলা বাজারে এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মাওনা হাইওয়ে থানার এসআই দেলোয়ার হোসেন জানান, বিকেল সাড়ে ৫টায় দিকে শামসুল হক মহাসড়ক পার হবার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মাইক্রোবাস সঙ্গে ধাক্কা লাগে।

এতে তিনি ছিটকে মহাসড়কের পাশে পড়ে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমকে