লক্ষ্মীপুর সদর উপজেলার মাইলের মাথা এলাকায় বাসের চাপায় অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার আরও পাঁচ যাত্রী।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার নন্দনপুর গ্রামের অটোরিকশা চালক রুস্তম আলী ও যাত্রী একই এলাকার জিল্লুর হোসেনের মেয়ে নাজমা বেগম। আহতদের লক্ষ্মীপুর সদর হসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা এক্সপ্রেস নামে একটি বাস রায়পুর থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি পথে মাইলের মাথা এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন মারা যান। এসময় আহত হন আরো পাঁচজন।

খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ও ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফরিদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এমএনজে