পর্যটন নগরী কুয়াকাটায় আবারও এক সপ্তাহের মাথায় ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ পার্শ্বে এলজিইডি‘র সামনে আগুনে ভস্মিভূত হয়েছে টিনসেড আবাসিক হোটেল রিয়াজ,হোটেল পানকৌড়ি,২টি মুদি মনোহরি একটি র্ফামিসী ও ২ আবাসিক ঘর।

মঙ্গলবার রাত সাড়ে ৮.৪০মিঃ দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে হোটেল রিয়াজ থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় একটি মুদি ষ্টেশনারী দোকানও দুইটি বসতবাড়ী ভস্মিভূত হয়।স্থায়ী ভাবে ফায়ার সার্ভিস ষ্টোশন না থাকায় বড় ধরণের ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

প্রায় দেড় ঘন্টা আগুন জলার শুরু থেকে অনেক চেষ্টা করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।এতে অনেকজন আহত হয়।

খবর পেয়ে কলাপাড়া উপজেলা শহর থেকে ফায়ার ষ্টেশন ঘটনাস্থলে পৌছনোর আগেই প্রতিষ্ঠানগুলো পুড়ে যায়। অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

কুয়াকাটা স্থানীয় ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ জানান, বিদ্যুতের শর্ট সার্কিটে রিয়াজ হোটেলের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের পানকৌড়ি আবাসিক হোটেল ও আগুন ছড়িয়ে গেলে প্রতিষ্ঠান গুলো আরো দুইটি বসতবাড়ী ভস্মিভূত হয়।

রিয়াজ হোটেলের মালিক আব্দুর রাজ্জাক খান জানান, আগুনে তার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

এসএইচ