খাগড়াছড়িতে মোটরসাইকেল ছিনতাই করে চালক আজিজুল হাকিম শান্তকে হত্যার প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা এ অবরোধে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অবরোধের সমর্থনে কাউকে রাস্তায় পিকেটিং করতে দেখা যায়নি। তিনদিন বন্ধ থাকার পর আজ অফিস আদালত খোলা থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

রসঙ্গত, মাটিরাঙা পৌরসভার নতুনপাড়া এলাকার ভাড়ায় মোটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্ত গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। চারদিন পর রোববার সকালে মাটিরাঙার হৃদয় মেম্বার পাড়া রিছাং ঝর্ণা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য শান্তকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ধন বিকাশ ত্রিপুরা (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার নয়টি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃংখলা বাইনী মোতায়েন রয়েছে।
এমই