বন্দর নগরী চট্টগ্রামের বেওয়ানহাট এলাকায় রেল লাইনের দুইপাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১১টায় শুরু হয় এ উচ্ছেদ অভিযান।
রেলওয়ে কর্তৃপক্ষ জানান, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই রেল লাইনের দুই পাশে ১০ ফুটের মধ্যে যে অবৈধ স্থাপনা আছে, তা উচ্ছেদে অভিযান চালানো হয়। ঘণ্টাব্যাপী ব্যাপী চলে এ অভিযান। উচ্ছেদের আগে, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সোমবার মাইকিং করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরমধ্যে কিছু সংখ্যক স্থাপনা সরিয়ে নেয়া হলেও বেশির ভাগই তা করেননি। যেসব স্থাপনা সরিয়ে নেয়া হয়নি, সেসব উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে রয়েছে বস্তিঘর ও বিভিন্ন দোকান।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অভিযানের সময় উপস্থিত ছিলো রেলওয়ে এবং মেট্রোপলিটন পুলিশ।
জেআই





