ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার চরে  শুক্রবার দুপুরে স্থানীয়রা একটি মেছো বাঘকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর চরাঞ্চল নর্থচ্যনেল ইউনিয়নের কবিরপুর ও মুনসুরাবাদ এবং ডিগ্রীরচর ইউনিয়নের মোহন মিয়ার হাট সংলগ্ন গ্রামে কয়েকটি মেছোবাঘ গত একমাস ধরে গবাদি পশু ও শিশুদের তাড়া করছিলো। সপ্তাহখানেক আগে মুনসুরাবাদ গ্রামের শহীদ নামে এক যুবককে ক্ষেতে কাজ করার সময় একটি মেছোবাঘ কামড়িয়ে আহত করে । এর পর থেকেই ওই এলাকাবাসীর দিন কাটছিল বাঘ আতঙ্কে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানিয়েছেন, এলাকাবাসী বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। বিষয়টি ইতিমধ্যেই বনবিভাগকে জানানো হয়েছে।

জেআই