চিকিৎসাসেবা বন্ধ করে ধর্মঘট পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসারা। চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়ায় রোগীরা ভোগান্তি পোহাচ্ছে। চিকিৎসা নিতে আসা শত শত রোগী হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছেন।

মঙ্গলবার সকালে হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রবেশ পথের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়।তবে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

উল্লেখ্য, রোববার (২৯ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাতে ডক্তারকে মারধরের প্রতিবাদে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরিস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলনকারী চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।