নোয়াখালীতে অভিযান চালিয়ে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে ও সব ধরনের নাশকতা এড়াতে তাদের আটক করা হয়।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকদের সবাই বিএনপির নেতাকর্মীর বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত নামপরিচয় জানা যায়নি।

জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কেএইচ