হঠাৎ করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির হিড়িক পড়েছে। গত কয়েক দিনে ১৫ টি গরু চুরি হয়েছে। গরু চুরি ঠেকাতে কৃষকরা রাত জেগে গোয়াল ঘর পাহাড়া দিচ্ছে।

থানা সুত্রে জানা গেছে,গত রোববার রাতে বাড়ি থেকে উপজেলার বড় পলাশ বাড়ি ইউনিয়নের বালিয়াবস্তী কাশুয়া গ্রামের হানিফের দুইটি ও হাফিজুলের একটি গরু চুরি হয়েছে। এর পর দিন দওসও ইউনিয়নের লালাপুর গ্রামের ওয়ালিউরের ২টি গরু এবং চাড়োল ও ধনতলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০ টি গরু চুরি হয়েছে।

বড় পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন,তার এলাকায় ২০-২৫ বছর আগে গরু চুরি হয়েছিল। হঠাৎকরে গরু চুরি শুরু হওয়ায় এলাকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

কাশুয়া গ্রামের বেলাল হোসেন বলেন,আলু আবাদ করে লোকসানে পড়েছেন। তার উপর গরু চুরি। এ যেন মরার উপর খাড়ার ঘা। গরু চুরি ছাড়াও বাই সাইকেল-মোটর সাইকেল সহ ছিচকে চুরির ঘটনা ঘটছে এলাকায়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি,মোস্তাফিজার রহমান বলেন,দুইটি গরু উদ্ধার সহ চোরকে আটক করে জেল হাজতে দেয়া হয়েছে।

এমই