নিজ জেলা পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতারি নবাবগঞ্জে মাওলানা নুরুল ইসলাম ফারুকীর নামাজে জানাজা শেষ হয়েছে।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে স্থানীয় মুন্সিপাড়া গোরস্থান মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। দুপুরের মধ্যে তাকে তার পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

এর আগে বুধবার রাত সোয়া ৯টার দিকে ১৭৪ নম্বর পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ও ‘শান্তির পথের’উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর