নোয়াখালী ছাতারপাইয়ায় খাল ভরাট করে পাঁকাঘর নির্মানের ঘটনা প্রশাসনকে অবহিত করলে ক্ষিপ্তহয়ে দখলদার দলবল নিয়ে প্রতিপক্ষের বাড়ীতে হামলা চালায়।

এতে মহিলাসহ ১০জন আহত হয়। এরমধ্যে ৮জনকে হাসপাতারে ভর্তি করা হয়। পুলিশ ২জনকে গ্রেপ্তার করে।

স্থানীয় ও আক্রান্তদের নিকট থেকে জানাযায়, নোয়াখালী জেলার সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার সীমান্ত এলাকা ছাতারপাইয়া গাবতলীতে সামছলকের সাথে আব্দুর রশিদের ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

এরইমধ্যে আব্দুররশিদ গাবতলী এলাকায় খালভরাট করে পাঁকা ভবন নির্মান করা কালে সামছলহক ও এলাকাবাসী খালভরাটের ব্যাপারটি প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে লিখিত ভাবে অবহিত করে।

এঘটনায় ক্ষিপ্ত হয়ে আব্দুররশিদ ভাড়াটিয়া লোকজন নিয়ে ২৮ই জানুয়ারী সকালে সামছলহকের বাড়ীতে হামলা করে নারী ও পুরুষদেরকে এলোপাতাড়ী রাম দা ও লাঠি দিয়ে পিটাতে থাকে।

এতে আব্দুলহক(৪৫), মহিন উদ্দিন(৪২), রাজু(১৫), রহিম(১৬), রফিক(৪০), তাজুমিয়া(২৫),লেদি(৪০), শিল্পী(২২), সামছুন্নাহার(৩৮) আহত হয়। তন্মোধ্যে গরুত্বর আহত ৮জনকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে সামছলহক বাদীহয়ে ১৩জনকে আসামী করে সেনবাগ থানায় মামলা দায়ের করে
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ছাতারপাইয়ায় খাল ভরাটে বাধা দেওয়ায় মহিলা সহ ১০জন আহত হয়েছে।এই ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ২ জনকে আটক করেছে।