সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী থেকে ৭০ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরেছেন এক জেলে। মাছটি দেড় লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নদীর তিন গাঙের মুখ নামক স্থানে একরাম আলীর (৪০) জালে ধরা পড়ে এই বিশাল আকৃতির বাঘ মাছ।
ছয় ফুট লম্বা এই মাছটির ওজন প্রায় ৭০ কেজি। ঠেলা গাড়িতে করে মাছটি বিক্রির জন্য ফেঞ্চুগঞ্জ বাজারে নেয়া হয়। মাছটির দাম চাওয়া হয় দুই লাখ টাকা। পরে দেড় লাখ টাকায় মাছটি বিক্রি হয়।
এআর





