রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে মানিক (২৭) নামে এক যুবককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তারা চাচা কাইয়ুম।
শনিবার সকাল ১১টায় আহত হওয়ার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টায় উপজেলার দিয়াড় মানিকচক গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ওয়াজেদ শেখের ছেলে আবদুল কাইয়ুমের সঙ্গে সেতাবুর রহমানের ছেলে মানিকের কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে চাচা কাইয়ুম হাঁসুয়া দিয়ে ভাতিজা মানিককে কোপাতে থাকেন। এরপর মানিককে সংকটাপন্ন অবস্থায় গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে মানিকের মৃত্যু হয়। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় হত্যামামলা দায়ের করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাত সাড়ে ১০টার দিকে চাচা আবদুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় জিঙ্গাসাবাদ করা হচ্ছে।
এআর





