রাজধানীর কল্যাণপুরে মিজান টাওয়ার ভবনটি পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)-২ সদস্যের বিশেষজ্ঞ দল। শুক্রবার সকালে তারা ভবনটি পরিদর্শন করেন। বিকালে আবারো পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে তাদের মতামত জানাবেন বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেফটিক ট্যাংক বিস্ফোরিত হয়। এতে মিজান টাওয়ার ভবনটি পশ্চিম দিকে সামান্য হেলে পড়ে। ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৬/৭ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে ভবন থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। পরে রাজউক ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করলে আবার লোকজন ভবনে উঠে। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে আবারো ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]