মাগুরা শহরে প্রতিকী অনশন করেছে শতাধিক এসএসসি পরীক্ষার্থীরা। নিরাপদে পরীক্ষা দেওয়ার দাবিতে বুধবার দুপুর দেড়টার দিকে তারা শহরের চৌরঙ্গী মোড়ে এ অনশন করে।
অনশন কর্মসূচি পালনকানে সোখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান সাদ, যুবায়ের মাহমুদ রাতুল, রণজিৎ সরকার, মিরাজুল ইসলাম শিলন প্রমুখ।
পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষার্থীরা রাজনীতির কোনো অংশ নয়। তারা নিরাপদে পরীক্ষা দিতে চায়। কিন্তু হরতাল অবরোধের কারণে বারবার পরীক্ষার সময়সূচি পরিবর্তন হওয়ায় তাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। যথেষ্ট ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা পরীক্ষায় অংশ নিতে না পারায় তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ কারণে তাদের পরীক্ষা চলাকালে হরতাল অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে অনশন পালনকারী এসএসসি পরীক্ষার্থীরা।
কেএইচ





