রাজশাহীর মোহনপুরে বিষাক্ত চোলাই মদপানে রঞ্জলী (৩৫) নামে এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে। মৃত রঞ্জলী উপজেলার কেশরহাট পৌরসভার রায়ঘাটি আদিবাসী পল্লীর রতনের স্ত্রী।
রবিবার দুপুরে নিজ বাড়িতে রান্না করার সময় তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, রান্না করা অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন দুপুরে রান্না করার আগে রঞ্জলী অতিরিক্ত মদপান করেছিলেন।
তবে বিষাক্ত মদপানে তার মৃত্যু হয়েছে কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এবিসিদ্দিক





