ফেনীর লক্ষ্মীপুরা বাজারে বোমা তৈরির প্রস্তুতিকালে সুমন (৩০) ও রিয়াদ (২৭) নামে দুই যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরা বাজারের নিজাম স্টোর নামে একটি দোকানের গোডাউনের ভিতরে ৮-১০ জন যুবলীগ কর্মী বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় বোমা বিস্ফোরণে সুমন ও রিয়াদ নামে দুই যুবলীগ কর্মী গুরুতর আহত হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য গোপনে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেএ





