ময়মনসিংহের নান্দাইলে পুকুরে সাঁতার কাটতে গিয়ে দুই শিশু কন্যা মারা গেছে। অপর এক শিশুকে গুরুতর আহতাবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কুরাটি গ্রামে দুপুর দুইটার দিকে বৃষ্টির মধ্যে বাচ্চু মিয়ার শিশুকন্যা হাবিবা (৯), তারা মিয়ার কন্যা তানিয়া (৮) ও অপর প্রতিবন্ধী শিশুকন্যা সুমাইয়া (১২) বাড়ির পুকুরে সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন আহতাবস্থায় প্রতিবন্ধী শিশু সুমাইয়াকে উদ্ধার করতে গিয়ে হাবিবা ও তানিয়াকে পুকুরের পানিতে মৃতাবস্থায় পায়। পরে দুই শিশুকন্যাকে নান্দাইল উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুটি পুকুরে নেমে খেলা করছিল। খেলতে গিয়ে তারা পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে অজ্ঞান অবস্থায় নান্দাইল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এমআর