আব্দুল মান্নান (৪২) নামে এক ফল ব্যবসায়ীকে অপহরণ করেছে দৃর্বুত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ শহর থেকে তাকে অপহরণ করা হয়।

শহরের পাইরা চত্বরের অগ্রণী মার্কেটে সুইট কনফেকশনারী নামে একটি ফলের দোকান আছে তার। তিনি ঝিনাইদহ শহরের কাঞ্চনপুরের আদম আলীর ছেলে।

অপহৃতের ভাতিজা আব্দুর রহিম জানান, রাতে তার চাচা পাইরা চত্বরের ফলের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। শহরের হামদাহ এলাকায় পৌছালে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তার চাচাকে অপহরণ করে নিয়ে যায়। রাতেই ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার এএসআই রাশিদা বেগম জানান, আব্দুল মান্নান নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

মান্নানের পাশ্ববর্তী ব্যসায়ীরা জানান, তার নিকট এনজিও, ব্যাংক, ব্যবসায়ী ও সুদ ব্যবসায়ীরা প্রায় ৩০ লক্ষ টাকা পাবেন। পাওয়ানাদরা টাকা উদ্ধারের জন্য তাকে অপহরণ করতে পারে।

ঢাকা. ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ