মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রুমি সিএনজি স্টেশনে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর থেকে সাড়ে ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, বিআরটিসি চালক নূর ইসলাম লেবু (৪০), পাম্পির কর্মচারী দেলাওয়ার হোসেন (৪০) ও শামীম উদ্দিন পাখি সিএনজি চালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার রুমি সিএনজি স্টেশনে থাকা একটি টেম্পুর সিলিন্ডার বিস্ফোরণ হলে কম্প্রেসার রুমে আগুন লেগে যায়। এতে হেলাল উদ্দিন (৩৫) নামে পাশের এক সিএনজি স্টেশন কর্মচারী নিহত ও ছয় জন আহত হয়।
কেএইচ





