নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চুকে নাশকতার পরিকল্পার দায়ে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার বিকাল ৩টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় তাকে আটক করা হয়। শফিকুল ইসলাম ওই এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, জামায়াত নেতা শফিকুল মুড়াপাড়া ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
দীর্ঘদিন ধরে তিনি গোপন বৈঠক করে এলাকায় জামায়াতকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমকে





