চট্টগ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন।নিহতরা হলেন- চট্টগ্রামের বোয়াখালি উপজেলার কদুরখীল গ্রামের মোবারক (২২) ও পটিয়ার ছানাউল্লাহ ব্যারিস্টারের বাড়ির রফিক আহমদের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১২)। শুক্রবার পটিয়ার বাদামতল এলাকার পেট্রোলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এবিএম মিজানুর রহমান বলেন, কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে বোয়ালখালীগামী অটোরিকশার সংঘর্ষে ওই দু'জন গুরুতর আহত হন।
দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটির চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
এমএনজে





