ঝিনাইদহ কালীগঞ্জের শাহ্জালাল প্রাইভেট হাসপাতালে মুক্তা খাতুন (২০) নামে রোগীর পেট থেকে ৯ কেজি ও ২ কেজি ওজনের ২ টি টিউমার অপারেশনের মাধ্যমে বের করা হয়। রোগী মুক্তা খাতুন মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের মোঃ রমজান আলির স্ত্রী।

কালীগঞ্জের মেইন বাসষ্ট্যান্ডের শাহ্জালাল ডায়াগনষ্টিক এন্ড প্রাইভেট হাসপাতালের ডাক্তার মোঃ আশরাফ আলী জানান, সোমবার দুপুর ২ টার সময় মুক্তা খাতুন প্রচন্ড পেটে ব্যাথা নিয়ে আমাকে দেখাতে আসে। আমি রোগী দেখে প্রথমে মনে করি রোগীর পেটে মনে হয় বাচ্চা আছে । রোগীর কাছ থেকে বিস্তারিত শোনার পর আমার সন্দেহ হয়, পরে আল্ট্রাসনো করে দেখা যায় রোগীর ডান পাশের ডিম্বাশয়ে ৯ কেজি ও বাম পাশের ডিম্বাশয়ে ২ কেজি ওজনের টিউমার রয়েছে।

তখন আমি রোগীর অবিভাবকদের একজন ভাল ডাক্তার দেখানোর ব্যাপারে আলোচনা করি। তখন তারা শাহ্জালাল প্রাইভেট হাসপাতালের কর্তৃপক্ষের সংগে যোগাযোগ করে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর সমস্ত পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট ও রোগীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এম এ কাফী সাহেবকে দেখান।

ডাক্তার এম এ কাফী সমস্থ রিপোর্ট ও রোগীর অবস্থা দেখে অপারেশনের মাধ্যমে রোগীর পেটের ২ টা টিউমার বের করার পরামর্শ দেয় এবং রোগীর অবিভাবক হাসপাতালের কর্তৃপক্ষের সংগে আলোচনা করে সন্ধে ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ডাঃ এম এ কাফী সফল ভাবে অপারেশনের মাধ্যমে টিউমার দুইটি বের করেন।

শাহ্জালাল প্রাইভেট হাসপাতালের কর্তৃপক্ষ অপারেশনের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে রোগীর অবস্থা ভালো এবং মাঝে মধ্যে ডাঃ এম এ কাফী সাহেব এসে রোগী দেখে যাচ্ছে এবং রোগীর চিকিৎসার ব্যাপারে পরামর্শ দিয়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানান, এর আগে গত-১৮/১১/১৫ ইং তারিখে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের ফাইমা (৪৫) নামের রোগীর পেট থেকে ১৭ কেজি ওজনের জরায়ূর টিউমার অপারেশনের মাধ্যমে বের করা হয় । সে সময় সফল ভাবে অপারেশন করেন, ডাঃ ফজলে আকবার সাহেব সে রোগীও বর্তমান ভাল আছে।
এসএম হাবিব/ জেড