রাজধানীর বনানীতে ওয়ারলেস গেইট সংলগ্ন নির্মাণাধীন বহুতল ভবন থেকে ইট পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় এক পুরুষ গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনা ঘটে।

বনানী থানার উপ-পরিদর্শক জিয়াউল ইসলাম জানান,  ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়।

আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেএ