২০দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে সিরাজগঞ্জে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল করার সময় ২০দলীয় জোটের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় এসব মিছিলটি অনুষ্ঠিত হয়। তবে আটকদের নাম, পরিচয় জানা যায়নি।
শহরের অনুষ্ঠিত মিছিল শেষে হরতাল সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজে, পৌর যুবদলের সভাপতি রেজাউল জোয়াদ্দার প্রমুখ।
একই সময় শহরের কাঠেরপুল, রহমতগঞ্জ, গুড়ের বাজারে মিছিল করে ২০দলীয় জোট নেতাকর্মীরা।
অপরদিকে সন্ধ্যায় সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের সমাজকল্যাণ মোড় এলাকায় একটি ট্রাক ভাঙচুর করে অবরোধকারী।
কেএইচ





