যাত্রীবাহী নছিমন (থ্রি হুইলার) উল্টে মোসলেম মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মাগুরার শালিখা উপজেলার আমিয়ান গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।
শালিখা থানার এসআই ইসমাইল হোসেন জানান- রাত ১২টার দিকে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কালা বাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি নছিমন (থ্রি হুইলার) আমিয়ানে এসে চালক নিয়ন্ত্রণ হারায়।
এতে নসিমনটি উল্টে যাত্রী মোসলেম মিয়া নিচে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মোসলেম মিয়ার বাড়ি শালিখার দামোদরপুর গ্রামে। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।
এমকে





