রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে অগ্নি দগ্ধের ঘটনায় নূর আলম (৪৪) নামে এক জনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১ টায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢামেকরে বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক ডা.শাহ আলম ভূইয়া তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তার চিকিৎসক বলেন, নূর আলমের শরীরের ৪৮ শতাংশ পুড়েছে। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো গেলো না।
নূর আলম নাটর সদরের তেলকূপি ঘাট এলাকার ওহেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। বর্তমানে তিনি নারায়নগঞ্জের রুপগঞ্জের ভুলতা গাউছিয়াতে বসবাস করতেন। ৬ ভাই ও ৬ বোনের মধ্যে তিনি তৃতীয়।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি শুক্রবার রাতে যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাসের ২৭ যাত্রী দগ্ধ হন। নিহত নূর আলম তাদের মধ্যে একজন।
এআই/এমকে





