বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ায় সোমবার দুপুরে বাসচাপায় মা-মেয়ে নিহত হয়েছে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা উত্তরপাড়ার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রানু খাতুন (২৫) ও তাদের তিন বছর বয়সী মেয়ে জাকিয়া সুলতানা। এর মধ্যে জাকিয়া ঘটনাস্থলেই এবং তার মাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে রানু খাতুন তার মেয়েকে নিয়ে বাঘোপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ঢাকামুখী সৈকত পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জাকিয়া সুলতানা মারা যায়।তার মাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

পরে এলাকবাসী ধাওয়া দিয়ে এক কিলোমিটার দূরে বাসটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আছলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওএফ