রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে বাবুগুলো চাকমা (২২) নামে সিএনজি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাবুগুলো চাকমা জেলার লংগদু উপজেলার বরাদম এলাকার বাসিন্দা হলেও তিনি ঘিলাছড়ির হাজাছড়া পূর্বপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, রাতে খামারপাড়া এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন বাবুগুলো চাকমা। হঠাৎ দুইটি অটোরিকশায় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
রাঙামাটির পুলিশ সুপার তারেক সাঈদ হাসান ঘটনার সতত্য নিশ্চিত করে জানিয়েছেন যে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
জেডআই





