ঘূর্ণিঝড় রোয়ানোর প্রভাবে গত রাত থেকে নোয়াখালীতে হালকা বাতাসের সাথে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যা থেকে শুক্রবার বিকেল ঘণ্টায় ৬২ মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় রোয়ানোর প্রভাব মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। সভায় এসময় জেলা দুর্যোগ মোকাবেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভায় ঘূর্ণিঝড় পূর্ববতী এবং পরবর্তী সময়ের জন্য সকল প্রকার প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপকুলীয় প্রতিটি জেলায় ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র এলাকার লোকজনকে নিরাপদে আনার প্রস্তুতি নিতে এবং শুকনো খাবার প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবকদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে হাতিয়া উপকুলীয় এলাকা সমূহে মাইকিং এর ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিও, রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগ নিয়েছেন।

এমআইএস