ঝিনাইদহের শৈলকুপা শহীদনগর গ্রাম থেকে কলেজ ছাত্র আরিফ (২২) কে অপহরণের ৮ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের ছোড়া গুলিতে অপহরণকারী আশরাফ গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার ভোরে শৈলকুপার শহীদনগর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত আরিফকে উদ্ধার করা হয় । অপহরণকারী আশরাফ শহীদনগর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
গত ১১ ফেব্রুয়ারি মহেশপুর কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র আরিফকে তার বন্ধু শামীম বেড়াতে যাবার কথা বলে শৈলকুপায় নিয়ে আসে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। নিখোঁজের ৮ দিন পর বুধবার আড়াই লাখ টাকার মুক্তিপণ দাবি করে আরিফের পরিবারের কাছে ফোন করা হয়।
ফোনে আরিফের পরিবার পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি হয়। টাকা দেয়ার সময় তারা পুলিশকে সঙ্গে নিয়ে শৈলকুপার শহীদনগর গ্রামে যায় এবং কলেজ ছাত্র আরিফকে উদ্ধার করে।
এমই





