করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৯৭৬ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন।

শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৫৪টি ল্যাবে ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৮ হাজার ২৪৭টি। নমুনা শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ। এখন পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ১০৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৭৫ জন ও নারী ৩৩ জন। এখন পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ৯ হাজার ৯৯৫ জন ও নারী ৩ হাজার ৯৮১ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৫ জন ও ষাটোর্ধ্ব ৫৮ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ২৭ জন, সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে চারজন। এছাড়া সরকারি হাসপাতালে ৮৩ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন ও বাসায় ১১ জন মারা গেছেন।

এমবি