ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন (ঢামেক) জাকির হোসেন (১১) নামে এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার দিনগত রাত ১টা দিকে তার মৃত্যু হয়।

জানা যায়, তার অবস্থার অবনতি হওয়ায় রাত ১০টা দিকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

শিশুটির আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর পওয়া যায়নি।

গত ১৩ জানুয়ারি সাভারের নবীনগর মোড়ে শিশুটি দগ্ধ হয়েছিলেন। পরে দগ্ধ অবস্থায় শিশুটিকে পথচারীরা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে আসে।

জেএ