মাগুরার মহম্মদপুরে নিজের শ্যালিকার এক নাবালিকা কন্যার অপহরণ ও ধর্ষনের অভিযোগে মারুফ বিল্লাহ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ।
উপজেলা সদরের শেখ হাসিনা ব্রিজ এলাকা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকার সময় তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তি উপজেলার নহাটা ইউনিয়নের নারানদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে।
মারুফের বিরুদ্ধে তার ভাইরার মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গত আগষ্ট মাসের ২৩শে সেপ্টেম্বর একটি মামলা হয়। এরপর থেকে সে পলাতক ছিল।
আজ (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, তার বিরুদ্ধে গত আগষ্ট মাসের ২৩ তারিখে মহম্মদপুর থানায় একটি মামলা হয়।
সাইফুল্লাহ /এএস





