যশোরে কমলেশ রায় (২০) এক কলেজ ছাত্রের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মেসের পাশে একটি ছোট কামরাঙা গাছে গলায় ফাঁস দেয়া মরদেহ দেখতে পায়।

কমলেশ যশোর সরকারি এমএম কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মণিরামপুর উপজেলার বয়ারখোলা গ্রামের গোবিন্দ রায়ের ছেলে।

তার চাচাতো ভাই পলাশ রায় জানান, যশোর শহরের বেজপাড়া কবরস্থান রোডের একটি মেসে থাকতেন কমলেশ। বুধবার সকালে স্থানীয়রা মেসের পাশে একটি ছোট কামরাঙা গাছে তার গলায় ফাঁস দেয়া মরদেহ দেখতে পায়। মরদেহটি গলায় ফাঁস দেয়া থাকলেও বসা অবস্থায় ছিল।

তার মৃত্যু রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক গনি মিয়া জানান, নিহত কমলেশের উচ্চতার চেয়ে গাছের উচ্চতা কম।

কিন্তু মরদেহে গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে। এ কারণে মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে।

এআই