গত (৩১ মার্চ) শুক্রবার সন্ধা ৭.৩০ ঘটিকায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)পল্লবী থানার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০১৭-২০১৮ সেশনের জন্য গঠিত পল্লবী থানার কমিটি ঘোষনা করা হয়।
আলহাজ্ব মো. আলমগীর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-ঢাকা জেলা কমিটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এন ইসলাম তপন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. সাজ্জাদ হোসেন। সভায় মাহাবুর আলম শেখ রাসেল, পিভিএম পল্লবী থানা সভাপতি, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী মাসুদ, মো. কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া্ও কমিটিতে থাকছেন-
সভাপতি: মাহাবুর আলম শেখ রাসেল, পিভিএম। সিনিয়র সহ-সভাপতি: ডা. মোশতাক আহমেদ।সহ-সভাপতি: ইঞ্জি. এ কে এম আব্দুল মান্নান, মো. মিজানুর রহমান, আফরোজা নাসরিন খান।সম্পাদক: মো. ইউনুস আলী মাসুদ। সহ-সম্পাদক: ডা. মো. লাবিব বিল্লাহ, কবির আহমেদ লিনজু, মিলি জাকারিয়া।
সাংগঠনিক সম্পাদক: মো. কামাল হোসেন। সহ- সাংগঠনিক সম্পাদক: এস.এম জহিরুল ইসলাম। কোষাধ্যক্ষ: মনোয়ার হোসেন সুমন। দপ্তর সম্পাদক: মো. সোহেল আলম। প্রচার সম্পাদক: শরিফুল ইসলাম শামীম। সমাজ কল্যাণ সম্পাদক: মাহফুজুর রহমান। পরিবেশ বিষয়ক সম্পাদক: ফয়সাল রহমান। মহিলা বিষয়ক সম্পাদক: জিনাত রহমান। সুজন বন্ধু সম্পাদক: রকিব হাসান মুরাদ। ধর্ম বিষয়ক সম্পাদক: মাও. মানজারুল হক।
এমবি





