চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বাবুরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাছুম বিল্লাহর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া সোমবার পুলিশের দায়ের করা মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





