বরগুনা আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার স্ত্রী মিন্নির আদালতে দেওয়া জবানবন্দি বাতিল ও তার সুচিকিৎসার দাবিতে করা আবেদন নামঞ্জুর করেছে আদালত।

মিন্নির আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলামের আবেদনের পরিপ্রক্ষিতে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী সোমবার নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, ১৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসা থেকে মিন্নিকে জিজ্ঞাসাবাদ ও তার বক্তব্য রেকর্ড করতে বরগুনা পুলিশলাইনসে নিয়ে যায় পুলিশ। এর পর দীর্ঘ ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় মিন্নিকে রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

জেড