আগামী ডিসেম্বরের মধ্যেই রাজধানীর কারওয়ান বাজারের কাঁচা বাজার মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে স্থানান্তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে মহাখালীতে ডিএনসিসির আঞ্চলিক অফিস উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

আনিসুল হক বলেন, কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই সেখানকার দোকানগুলো ডিএনসিসি মার্কেটে স্থানান্তর হবে।

কৃষিপণ্যের বাজার ও সরবরাহ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি যানজট কমাতে গত বছরই কারওয়ান বাজার স্থানান্তরের সিদ্ধান্তের কথা জানান মেয়র।

এমবি